শনিবার ২৪ জানুয়ারী ২০২৬ - ১০:০৪
হযরত আব্বাস (আ.)-এর মর্যাদা: শহীদদের আকাঙ্ক্ষার উৎস

ইমাম হুসাইন (আ.)-এর বিশ্বস্ত সহচর ও কারবালার বীর, হযরত আবুল ফজল আব্বাস (আ.) কেবল এক সাহসী যোদ্ধাই ছিলেন না, বরং ইমান, ফিদাকারি ও আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারবালার ময়দানে তাঁর আত্মত্যাগ ও নিষ্ঠা এমন এক উচ্চতর মর্যাদায় পৌঁছায়, যার স্বীকৃতি পাওয়া যায় স্বয়ং ইমামদের বাণীতে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জয়নুল আবেদীন (আ.) বলেন,

 إِنَّ لِعَبَّاسَ (عَلَیْهِ السَّلَامُ) مَنزِلَةً عِنْدَ اللَّهِ تَبَارَکَ وَ تَعَالَی، فِی یَوْمِ الْقِیَامَةِ یَغْبِطُهَا جَمِیعُ الشُّهَدَاءِ

“নিশ্চয়ই হযরত আব্বাস (আলাইহিস্ সালাম)-এর আল্লাহ তাআলার কাছে এমন এক মর্যাদা রয়েছে, যা দেখে কিয়ামতের দিনে সকল শহীদ তাঁর প্রতি ঈর্ষা (তা পাওয়ার আকাঙ্ক্ষা) করবে।”
[বিহারুল আনওয়ার, খণ্ড ৪৪, পৃষ্ঠা ৩৭০]

এই হাদীসটি কেবল হযরত আব্বাস (আ.)-এর ব্যক্তিগত গৌরবের বর্ণনা নয়, বরং এটি আমাদের দেখায় যে কীভাবে একজন ব্যক্তি নিজের সর্বোচ্চ নিষ্ঠা, ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে এমন এক স্থানে পৌঁছাতে পারেন, যেখানে এমনকি শহীদরাও তাঁর মর্যাদা দেখে ঈর্ষা করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha